মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে বিজয় টিভির প্রতিনিধি মো. জুলহাস উদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে মির্জাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রবিবার দুপুরে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে স্থানীয় গণমাধ্যম কর্মীরা কলেজ রোডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং মোহনা টেলিভিশনের প্রতিনিধি মীর আনোয়ার হোসেন টুটুল। বক্তারা ধামরাইয়ের বিজয় টিভির প্রতিনিধি মো. জুলহাস উদ্দিনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারসহ তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
