ক্যাপসন চিঠি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৫২

যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, সেটি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায়—বাঙ্গড্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব শ্যামপুরের। পূর্ব শ্যামপুর ঘনবসতিপূর্ণ এলাকা। চারপাশে ডাকাতিয়া নদী। যাতায়াতের জন্য বিকল্প আর কোনো রাস্তা নেই আমাদের। এ পর্যন্ত অনেকেই উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বারের দায়িত্ব পালন করেছেন। মঞ্চে দাঁড়িয়ে বহুবার প্রতিশ্রুতিও দিয়েছেন। তাঁদের দায়িত্ব পালনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কিন্তু মাটির রাস্তা মাটিরই রয়ে গেছে। কোনো পরিবর্তন হয়নি। এই রাস্তা দিয়ে যাওয়া-আসা করা অত্যন্ত ঝঁকিপূর্ণ।  আমাদের যাতায়াতের অসুবিধা লাঘবে রাস্তাটি পাকা করে দিলে আমরা পূর্ব শ্যামপুরবাসী উপকৃত হব। পরিশেষে, এ ব্যাপারে আশু ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

আবদুল মন্নান

শ্যামপুর (মুন্সী বাড়ি), বাঙ্গড্ডা বাজার,

নাঙ্গলকোট, কুমিল্ল­া