আপিল বিভাগের দু্ই বিচারপতিকে সংবর্ধনা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২২:২১

ইত্তেফাক রিপোর্ট

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত দুই বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এরা হলেন, নবনিযুক্ত বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান। গতকাল অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন তাদের সংবর্ধনা দেন। সংবর্ধনার জবাবে বিচারপতিরা আইন ও সংবিধান অনুযায়ী বিচার কাজ পরিচালনায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভার্চুয়ালি এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এ সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আপিল বিভাগের সব বিচারপতি।