সোয়ারীঘাটে অবৈধ পলিথিন মজুতের পাঁচ প্রতিষ্ঠান সিলগালা, আটক ১০

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০০:১৮

রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাটে অবৈধ পলিথিন মজুত করায় পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সোয়ারীঘাটের ৩০ দেবীদাস ঘাট লেন পুলিশ বক্সের ঢাল থেকে এ অভিযান শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। এ সময় পরিবেশের ক্ষতিকারক অবৈধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল মজুত করার দায়ে ১০ জনকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)-এর ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।