৪৮ ঘণ্টার আলটিমেটাম

সাত দফা দাবি ফিজিওথেরাপিস্ট স্টুডেন্ট ইউনিয়নের

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০০:১৯

ফিজিওথেরাপি কলেজ বাস্তবায়ন, সরকারি চাকরি, ভাতা প্রদানসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফিজিওথেরাপিস্ট স্টুডেন্ট ইউনিয়ন। সংগঠনের নেতৃবৃন্দ ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে এসব দাবি মানা না হলে তারা ডিজি অফিস ঘেরাও, প্রতীকী অনশন, অবস্থান কর্মসূচিসহ কঠোর কর্মসূচি দেবেন।

গতকাল রবিবার দুপুরে মহাখালী ডিজি অফিসের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্ট ইউনিয়ন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক নুজাইম কান প্রান্ত।