ঢাকার নবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকদের মধ্যে পলাশ গমেজ (৪৯), হারু দাস (৩২) ও হাসান মৃধাকে মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তোফাজ্জল হোসেন প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া ১৫০টি ইয়াবাসহ আটক প্রদীপ সরকার (৪২) ও মো. রাব্বির (২২) বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদের নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
