নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্যাস পাইপ লাইনে লিকেজের বিষয়ে তিতাসের এমডি বলেছেন, লিখিত অভিযোগ না পাওয়ার কারণে লিকেজ মেরামতের ব্যবস্থা নেওয়া হয়নি! গ্যাস একটি জরুরি সার্ভিস, তাই মৌখিক অভিযোগ পাওয়ামাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলে মনে করি। লিখিত অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা না নেওয়া চরম দায়িত্বহীনতাই বলব। তিতাসের সার্ভিস লাইন মেরামত ও সংরক্ষণের দায়িত্ব তিতাস কর্তৃপক্ষের। সে দায়িত্ব যথাযথভাবে পালন করা হলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। তাই দায়িত্বহীন কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই।
পুনশ্চ : অতঃপর কোথায়ও আগুন লাগলে কি এখন ফায়ার সার্ভিসকে লিখিত অভিযোগ দিতে হবে?!
মো. আলী হায়দার, ঢাকা
