ক্যাপসন নিউজ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৩

ডিজিটাল প্ল্যাটফরমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান বজল আহমেদ। ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ শওকত জামিলসহ অন্যরা অনুষ্ঠানে অংশ নেন। সভায় ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের জন্য ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে

০০০০০০

খুলনা শহরের বয়রাতে সম্পূর্ণ অনলাইন সুবিধা নিয়ে গতকাল রূপালী ব্যাংক লিমিটেডের ৫৭৬তম মহিলা শাখা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ