ধান-চাল ক্রয়ের সময় শেষ হয়ে গেলেও লক্ষ্যমাত্রা মোতাবেক ধান-চাল সংগ্রহ করতে পারেনি সুনামগঞ্জ খাদ্য বিভাগ। কৃষক ও সংগঠকরা বলেছেন, সংশ্লিষ্ট বিভাগের প্রতি আস্থাহীনতা, ধান কেনার পদ্ধতি ও কর্মকর্তাদের গাফিলতিই এজন্য দায়ী। সুনামগঞ্জ চালকল মালিক সমিতির সাবেক সভাপতি আবুল কালাম বলেন, বাজারে চালের দাম সরকারি ক্রয় মূল্যের চেয়েও বেড়ে যাওয়ায় চাল দিতে ব্যর্থ হয়েছেন মিলাররা। হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু বলেন, ধানের দাম বাজারে যখন বেড়েছে, তখন প্রান্তিক কৃষকের ধান বিক্রি শেষ। জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী বলেন, চেষ্টা থাকলেও লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি।
