কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৯

জমকালো আয়োজনে উদ্যাপন করা হলো কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।  রবিবার সকালে রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরি পলাশের সভাপতিত্বে বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি এস এম জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস। এ সময় আরো উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া জি কে এম কে পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান ও প্রমুখ।