কিশোরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে আটক করেছে র্যাব। রবিবার রাতে বত্রিশ বাসস্ট্যান্ড-সংলগ্ন সড়ক থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদের আটক করা হয়। এরা হলো—জেলা শহরের হারুয়া কলেজ রোডের মো. জনি মিয়া এবং নগুয়া এতিমখানা রোডের মো. নভেল। তাদের কাছ থেকে একটি চাকু ও দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের উপপরিচালক লে. কামান্ডার বিএন এম শোভন খান জানান, জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
