ছাগলনাইয়ায় ছয় ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৪০

ছাগলনাইয়া পৌর শহর ও কালভার্ট বাজারে সোমবার অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম। এ সময় মূল্য তালিকা না থাকা, অধিক মূল্যে পণ্য বিক্রয়, ভেজাল পণ্য বিক্রয়, ওজনে কারচুপি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়সহ নানা অভিযোগে ছাগলনাইয়া পৌরশহরের চার ব্যবসায়ীকে ১১ হাজার টাকা ও কালভার্ট বাজারের দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা বাজার মনিটরিং টিমের এ অভিযান পরিচালনা করেন।