কুষ্টিয়ায় বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২২:০৪

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে  উপজেলার নাটনাপাড়া মাঠে কৃষি কাজ করার সময় প্রচণ্ড ঝড়ো হাওয়াসহ বজ্রপাতে কামাল (২৫) ও মহিবুল (২৮) দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়।

এদিকে একই দিনে দুপুরে দৌলতপুর উপজেলার চকদৌলতপুর গ্রামে নিজ বাড়ির টিনের ঘরে বজ্রপাতে নাহারুল ইসলাম (৫০) নামের এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। তিনি দৌলতপুর উপজেলা বাজারের নৈশ প্রহরী। বজ্রপাতে তার তার স্ত্রী কমলা খাতুন (৪৫) গুরুতর আহত হন। তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝড়ো হাওয়াসহ প্রচণ্ড বৃষ্টিপাতের সময় মুহুর্মুহু বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই ওই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, বজ্রপাতে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমআর