ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে উপনির্বাচন

বিএনপির মনোনয়ন ফরম বিক্রি বৃহস্পতিবার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২

জাতীয় সংসদের ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি হবে আগামী বৃহস্পতিবার। ঐ দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন। জানা গেছে, ঐ দুই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীরা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফরম জমা দিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের সাক্ষাত্কার নেওয়া হবে আগামী ১৩ সেপ্টেম্বর। ঐ দিন বিকাল ৫টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাত্কার নেবে দলীয় মনোনয়ন বোর্ড।