কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় সাড়ে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক ও ইয়াবা পাচারে ব্যবহূত একটি প্রাইভেটকার ও মাইক্রোবাস জব্দ করা হয়। গতকাল সোমবার সড়কের পশ্চিম পাশে হোটেল জামাল শাহ রেস্টুরেন্ট অ্যান্ড বিরানি হাউজের সামনে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন—দিদারুল আলম, জাহিদুল ইসলাম এবং মো. সোয়েব।
জব্দ করা গাড়ি দুটি হচ্ছে প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১১-৪৯২৪) এবং মাইক্রোবাস (চট্ট-মেট্রো-চ-১১-৫২৫২)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬৮ লাখ ৩৫ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেট কার ও মাইক্রোবাসের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
