খাশোগি হত্যায় সৌদি আরবে আট জনের বিভিন্ন মেয়াদে দ্ল

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০০:২১

ওয়াশিংট পোস্ট পত্রিকার সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দায়ে সৌদি আরবে আটজনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড হয়েছে। এই রায়ের মামলাটির কার্যক্রম চিরদিনের জন্য সমাপ্ত ঘোষণা করা হয়েছে। খাশোগি হত্যাকা্লে দোষী সাব্যস্ত করে পাঁচ জনের বিরুদ্ধে ২০ বছর করে কারাদ্ল ঘোষণা করা হয়েছে। এছাড়া আরো তিন ব্যক্তিকে সাত থেকে দশ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদ্ল দেওয়া হয়েছে। তবে কাদেরকে সাজা দেওয়া হয়েছে তা জানা যায়নি।

ওয়াশিংটন ডিসি ভিত্তিক মানবাধিকার সংগঠন আরব সেন্টারের খালিল জাশান বলেন, প্রসিকিউটর অফিস মামলাটিকে চিরদিনের জন্য বন্ধ করার কথা বলেছে। অথচ খাশোগির মৃতদেহ কোথায় সেই বিষয়ে কিছু বলা হয়নি। আমার ধারণা, তারা খাশোগির মৃতদেহ পেয়েছে। তার মতে, পুরো মামলাটিতে সমস্যা রয়ে গেছে। তাই এই রায় উপহাস ছাড়া কিছুই নয়। গত মে মাসে খাশোগির এক সন্তান খুনিদের ক্ষমা করে দিয়েছিলেন। ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি। পরে জানা যায়, তিনি খুন হয়েছেন। -আলজাজিরা