ভারতীয় সেনারাই প্রথম ‘লাইন অব কন্ট্রোল’ সীমা অবৈধভাবে অতিক্রম করেছে এবং তারাই প্রথম চীনের উপর গুলি বর্ষণ করেছে বলে দাবি জানিয়েছে বেইজিং।
মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় সেনারা প্রথম সীমা লঙ্ঘন করেছে। তারাই প্রথম সুসংগঠিত ভাবে গুলি চালায়।
সংবাদ সম্মেলনে চীনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ান বলেন, ভারতের সামনের কাতারের সেনা কর্তাদেরকে শৃঙ্খলা মেনে চলার অনুরোধ জানিয়েছে চীন।
আরও পড়ুন: গুলি ছুঁড়েছে চীন: ভারত
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লাদাখ সীমান্তে ভারত চীনের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। যদিও উভয় পক্ষই দীর্ঘদিন ধরে সংবেদনশীল হতে এবং সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার জন্য একটি নিয়মের মধ্যে থাকার কথা ছিল। কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটেনি।
ইত্তেফাক/আরআই
