পঞ্চম শ্রেণির বাংলা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২০:১৪

মো. নুরুল ইসলাম,সহকারী শিক্ষক,

বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর, পাবনা

পদ

এবার নিচের বাক্য কয়টি থেকে ৫ ধরণের পদ খুঁজে বের করি।

“বাংলাদেশের জনজীবন ভারি বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা 

দরকার। এজন্য  দরকার দেশের নানা প্রান্তে আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাড়ি

বেড়াতে যাওয়া। উচিত সবার সবাইকে ভালোবাসা।” 

এখানে,

বিশেষ্য পদ- বাংলাদেশ, জনজীবন, আত্মীয়-স্বজন, বন্ধু, বাড়ি।

বিশেষণ পদ- বৈচিত্র্যময়।

সর্বনাম পদ- এই, সবার।

অব্যয় পদ- ও, ওই।

ক্রিয়া পদ- যাওয়া, দেখা, ঘুরে ঘুরে।

ক্রিয়া পদ সম্পর্কে আমাদের আরও যা-যা জানা প্রয়োজন

ক্রিয়ার কাল

(ক) আমি কাজটি করি (খ) আমি কাজটি করেছিলাম (গ) আমি কাজটি করব।

উপরের বাক্যগুলোতে ব্যবহূত করি, করেছিলাম, করব- এগুলো ক্রিয়া পদটির বিভিন্ন রূপ।

অর্থাত্ যে সময়ে কাজটি সম্পন্ন হয় সেই সময়টিকেই ক্রিয়ার কাল বোঝানো

হয়েছে। যেমন-

বর্তমান  কাল, অতীত কাল, ভবিষ্যত্ কাল। নিচের শব্দগুলোর  রূপান্তর লক্ষ্য

করি-

ভবিষ্যত্ কাল       বর্তমান কাল     অতীত কাল

থাকব                   থাকি                 থেকেছিলাম

দেখব                  দেখি                 দেখেছিলাম

শুনব                    শুনি                 শুনেছিলাম

খাব                     খাই                 খেয়েছিলাম

বেড়াব                  বেড়াই              বেড়িয়েছিলাম

ঘুরব                     ঘুরি                ঘুরেছিলাম

পড়ব                    পড়ি                পড়েছিলাম

খেলব                   খেলি               খেলেছিলাম