স্পোর্টস রিপোর্টার
বাফুফে ভবনে নির্বাচনি আমেজের মধ্যে গতকাল প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় ছিল। সালাহউদ্দিনের সম্মিলিত পরিষদের ব্যানারে এবারও নির্বাচন করছেন বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ। তারই ভাই কাজী ইনাম বিসিবির পরিচালক এবং সিসিডিএমের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। কাজী ইনাম আহমেদ গতকাল বাফুফে ভবনে গিয়েছিলেন। ফুটবলের নির্বাচনের সময় তাকে দেখা যায়। কারণ ভাই নির্বাচন করছেন তাকে সাহস, উত্সাহ, প্রেরণা দিতে বাফুফেতে ছুটে আসেন ছোট ভাই ইনাম আহমেদ। দেশের খ্যাতানামা বর্ষীয়ান ক্রীড়া সংগঠক কাজী শাহেদ আহমেদের সন্তান আবাহনীর ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ এবং আবাহনীর পরিচালক ইনাম আহমেদ। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘ইনাম সাহেব আবাহনীর কাউন্সিলর।’
