কোহলির সঙ্গে তুলনা চান না মালান

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:১৮

স্পোর্টস রিপোর্টার

কমপক্ষে ১৫ ইনিংস ব্যাট করেছেন, এমন টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে বিরাট কোহলির ওপরে আছেন ইংল্যান্ডের ডেভিড মালান। অনেকে তাই কোহলির সঙ্গে তার তুলনাও শুরু করে দিয়েছেন। কিন্তু মালান নিজেই বলেছেন, এই ধরনের তুলনার কোনো অর্থ নেই।

মালান বলেছেন, আসলে তিনি কোহলির ধারেকাছেও নেই, ‘বিরাট কোহলি যতটা ভালো, আমি তার ধারেকাছে নেই, যদিও পরিসংখ্যান সেরকমই বলছে। যদি ৫০টির মতো ম্যাচ খেলতাম, তাহলে হয়তো তুলনা কিছু করা যেত। এখন আমি যেটা পারি, কেবল রান করে যেতে।’ মালান এখন এসব রেকর্ড নিয়ে ভাবছেন না। তিনি বরং দলে নিজের জায়গাটা ধরে রাখা নিয়েই ভাবছেন, ‘আমরা সবাই জানি, আমাদের দলে যারা জায়গা ধরে আছে, তারা কতটা ভালো। গত চার-পাঁচ বছর ধরেই তাদের রেকর্ড দুর্দান্ত। এখানে বাইরে থেকে ঢুকে কাউকে নিজের জায়গা করে নিতে হলে খুবই ধারাবাহিক হতে হবে এবং দলকে জেতাতে হবে। আমি যেভাবে রান করে চলেছি, এভাবেই যদি করে যেতে পারি, তাহলে হয়তো তাদের (টিম ম্যানেজমেন্ট) জন্য কঠিন হবে আমাকে উপেক্ষা করা এবং কোনোভাবে হয়তো একাদশে জায়গা ধরে রাখতে পারব।’