চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
জেলা পরিষদের উদ্যোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলাধীন এনায়েতপুর থানার সদিয়াচাঁদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বেতিল বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন তৈরির কাজ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী ইফতেখার শামীম, সহকারী প্রকৌশলী অহিদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম মাস্টার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান শিকদার, গাজী আব্দুস ছাত্তার খলিফা, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
