পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩০

খুলনা অফিস

পাওনা পরিশোধের দাবিতে মঙ্গলবার খুলনার শিরোমণি শিল্প এলাকার ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলের শ্রমিক-কর্মচারীরা খুলনা-যশোর মহাসড়কের শিরোমণিতে অবরোধ করে। এতে যানজট সৃষ্টি হয়। মিলের শ্রমিক আছহাব উদ্দিন বলেন, মিল মালিক সোমবার মিলের প্রশাসনিক ভবনে আন্দোলনরত নেতাদের বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমরা জেলা প্রশাসক ও শ্রম পরিচালককে বাদ দিয়ে শ্রমিকের টাকা পরিশোধের ব্যাপারে মিল মালিকের নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে ঐ প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। চূড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী শুক্রবার জনসভার মাধ্যমে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।