জয়পুরহাটে আরো ২৮ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩২

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে নতুন করে আরো ২৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭ জনে। মঙ্গলবার জয়পুরহাট সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য জানান।  

জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, এদিন ঢাকায় পাঠানো ৭৪ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। জেলায় এ পর্যন্ত ১ হাজার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৮৭৬ জন। মারা গেছেন ছয় জন।