চট্টগ্রামে জাহাজ কেটে পরিবেশ দূষণ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৩

তিন জনকে জরিমানা

চট্টগ্রাম অফিস

নগরীর পতেঙ্গায় অনুমোদন ছাড়া জাহাজ কেটে পরিবেশ দূষণ করার অপরাধে তিন জনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বন্দর এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তিন জনকে ১ লাখ টাকা জরিমানা করেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ।

বরিশালের মো. ইউসুফ হোসেনের মালিকানাধীন ‘এমভি গোলাম রহমান’ নামের জাহাজটিকে ভাঙার সময় ঘটনাস্থল থেকে জাহাজমালিকের প্রতিনিধি ও দুই জন ক্রেনচালককে আটক করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।