বরিশালে দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৩

বরিশাল অফিস

বরিশালে দুর্নীতির অভিযোগে কোতোয়ালি থানা পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বরখাস্তকৃত দুই পুলিশ সদস্য হলেন : এসআই বশির আহম্মেদ এবং এএসআই শরীফুল ইসলাম শরিফ। 

কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল জানান, নির্ধারিত এলাকার বাইরে গিয়ে তারা দায়িত্ব পালন ও ক্ষমতার অপব্যবহার করেছেন। যা বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সাময়িক বরখাস্ত এসআই বশির আহম্মেদ ও এএসআই শরিফুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।