রাহুল-সোনিয়াকে একশ কোটি রুপি করের নোটিস

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১০:১৭

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে একশ কোটি রুপি আয়করের নোটিস পাঠিয়েছে ভারতের আয়কর দপ্তর। সংস্থাটির অভিযোগ, ২০১১-১২ সালে সোনিয়া ও রাহুল যথাক্রমে ১৫৫ দশমিক ৪১ কোটি ও ১৫৫ কোটি রুপি আয় গোপন করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়া

সোনিয়া ও রাহুলের অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল) সংক্রান্ত আয় খতিয়ে দেখে নোটিস জারি করে আয়কর দপ্তর। ওই বছর বার্ষিক আয় ৬৮ দশমিক ১২ লাখ টাকা হয়েছে বলে রিটার্ন জমা দেন রাহুল। তবে ট্যাক্স অ্যাসেসমেন্ট ফের খোলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন কংগ্রেস নেতারা। সোনিয়ার পক্ষের আইনজীবী সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেছেন, তার মক্কেলের ওপর ৪৪ কোটি রুপি করের বোঝা চাপানো হয়েছে। সেখানকার কোনো আবেদন বা প্রমাণ ছাড়াই সিদ্ধান্তে পৌঁছে গেছেন ১৪১ কোটি রুপির আয় গোপন করেছেন সোনিয়া। রাহুলের ক্ষেত্রেও একই কাজ করা হয়েছে।

আরো পড়ুন: বিশ্বের শীর্ষ ধনকুবের জেফ বেজোস দম্পতির বিবাহ বিচ্ছেদ

আয়কর দপ্তরের অ্যাসেসমেন্ট অর্ডারে বলা হয়েছে, গান্ধীদের আয়ের তিনশ কোটি রুপি গোপন করা হয়েছে। তার করের পরিমাণ দাঁড়ায় একশ কোটি। সংস্থাটির দাবি, কংগ্রেস নেতা অস্কার ফার্নান্দেজের আয় ৪৮ দশমিক ৯৩ কোটি টাকা। গত ৩১ ডিসেম্বর সোনিয়া, রাহুল ও অস্কারের বিরুদ্ধে এ নির্দেশ জারি হয়েছে। আয়কর দপ্তরের ওই রিঅ্যাসেসমেন্ট বৈধ কি-না, তা এখন খতিয়ে দেখছেন শীর্ষ আদালত।

ইত্তেফাক/মোস্তাফিজ