অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদ করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণের পর গত ১৭ মে অফিসের প্রথম দিনেই দুর্নীতির বিভিন্ন অভিযোগে দুই জনকে চাকরিচ্যুত করেন। তাদের একজন ছিলেন আলোচিত ইউসুফ আলী সরদার।
দুদক সূত্র জানায়, ইউসুফ আলী সরদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে কমিশনের। এসব অভিযোগ অনুসন্ধানের স্বার্থে গত ১ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য ইউসুফ আলী সরদারকে তলব করে দুদক।
