ঢাকা বিমানবন্দর রেলস্টেশনসহ জয়দেবপুর, নরসিংদী স্টেশন খুলে দেওয়া হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে রেলস্টেশনগুলোতে আগের মতোই যাত্রী ওঠা-নামা শুরু হবে। এই দিন থেকে সব আন্তঃনগর, কমিউটার, মেইল ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হবে এসব স্টেশনে।
করোনার কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর পর গত ৩১ মে থেকে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হলেও ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদী স্টেশন প্রায় সাড়ে ৫ মাস বন্ধ থাকে।
এদিকে নর্থ বেঙ্গলের ট্রেনগুলো কিছুটা উঁচু হওয়ায় বিমানবন্দরের স্টেশনের প্ল্যাটফরম থেকে যাত্রীদের ট্রেনে ওঠতে সমস্যা হয়। সেই পরিপ্রেক্ষিতে যাত্রীদের সুবিধায় রেল কর্তৃপক্ষ স্টেশনের প্ল্যাটফরমকে উঁচু করাসহ স্টেশনের উন্নয়ন কাজের জন্য বন্ধ রেখেছিল। একই সঙ্গে, এসব স্টেশন থেকে কোনো যাত্রী যেন টিকিট ছাড়া প্রবেশ কর?তে না পারে, সেজন্য চার লাইনের মধ্যে লোহার রেলিং দেওয়া হয়েছে যাতে করে কেউ এক প্ল্যাটফরম থেকে অন্য প্ল্যাটফরমে যাওয়ার জন্য রেললাইনের মাঝখান দিয়ে পার না হতে পারে।
ইত্তেফাক/এসি
