সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১০

বিজয় টিভির ধামরাই প্রতিনিধি মো. জুলহাস উদ্দিনকে হত্যা এবং কক্সবাজারে সময় সংবাদের প্রতিনিধি সুজাউদ্দীন রুবেলকে হত্যাচেষ্টাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চাঁদপুরে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটওয়ারী, বি এম হান্নান, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন প্রমুখ।