জামতলীতে জমজমাট ধানের চারার হাট

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১০

সিংড়ায় রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। নাটোর-বগুড়া মহাসড়কের পাশে জামতলীতে বিরাট চারার জমজমাট হাট সবার নজর কাড়ছে। আব্দুর মান্নান, হানিফ মিয়াসহ কতিপয় ব্যবসায়ী বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ট্রাকে করে চারা নিয়ে যাচ্ছে। প্রতিদিন হাটে লাখ লাখ চারা ক্রয়-বিক্রয় হচ্ছে। উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন জানান, এ বছর সিংড়া উপজেলায় ২৩ হাজার হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ শেষ পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে ৯৫ শতাংশ চারা রোপণ সমাপ্ত। প্রণোদনার অংশ হিসেবে ভ্রাম্যমাণ ১৩টি বীজের চারা দেওয়া হয়েছিল। সেগুলো রোপণ শেষ হয়েছে। উপজেলার জামতলীতে চারার জমজমাট হাট বসছে।