তিতাসে সাবরেজিস্ট্রার অফিসে জানালার গ্রিল কেটে চুরি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১২

কুমিল্লার তিতাসে সাবরেজিস্ট্রার অফিসের জানালার গ্রিল কেটে ভেতরের আসবাবপত্র তছনছ করা হয়েছে। এসময় প্রায় ১৭ হাজার টাকা চুরি গেলেও অন্যকোনো কাগজপত্র খোয়া যায়নি। মঙ্গলবার রাতে উপজেলা কমপ্লেক্সের উক্ত অফিসে এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, উপজেলা কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত উপজেলা সাবরেজিস্ট্রার অফিসের পেছনের জানালার গ্রিল কাটা। অফিসের তিনটিড় আলমারি ও পাঁচটি টেবিলের ড্রয়ারের তালা ভাঙা। সাবরেজিস্ট্রার অফিসের টি. সি. মোহর তাহমিনা আক্তার জানান, দলিল সরবরাহের নগদ ১৭ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কোনো দলিল, বালাম বা কাগজপত্র খোয়া যায়নি। থানার সেকেন্ড অফিসার মধুসধন চন্দ্র সরকার বলেন, উপজেলা কমপ্লেক্স ও বিভিন্ন অফিসের নৈশ্যপ্রহরীদের জিজ্ঞাসাবাদ চলছে।  উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী দেখবেন। তবে উপজেলা কমপ্লেক্সের ভেতরে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।