লোহাগাড়ায় পাহাড়ি টিলা কাটার দায়ে জরিমানা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১২

লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় অবৈধভাবে পাহাড়ি টিলা কাটার দায়ে আবদুল মাবুদ নামের একজনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ তাকে জরিমানা করেন। আবদুল মাবুদ উপজেলার বড়হাতিয়া ভবানীপুর এলাকার মো. আবদুল মতলবের ছেলে। 

ইউএনও তৌছিফ আহমেদ জানান, অবৈধভাবে পাহাড়ি টিলার মাটি কাটার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনে আবদুল মাবুদকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।