সোনার দেশে মানুষ আছে
সঙ্গে অনেক চোর,
সে চোরেরা সোনার লোভে
মগ্ন সকাল ভোর।
টাকাও চুরি হয় সে দেশে
পণ্য চুরি হয়,
ভুক্তভোগী তাই জনগণ
ভীষণ ভয়ে রয়।
চোরের ভাগে অনেককিছু
সাধুর মুখে ছাই,
ব্যর্থ সাধু— কারুর কাছে
পায় না খুঁজে ঠাঁই।
চোর রবে না সোনার দেশে
ভয় পাবে না লোক,
একটিবার এ সোনার দেশে
চোরশুমারি হোক।
