ভাণ্ডারিয়ায় সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৪০

ভাণ্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এবং পৌর শহরের ১ নম্বর লক্ষ্মীপুরা গ্রামের বাসিন্দা আব্দুল মন্নান বিশ্বাস মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার সকালে ভাণ্ডারিয়া সরকারি কলেজ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, দৈনিক ইত্তেফাক সম্পাদক এবং সাবেক এমপি তাসমিমা হোসেন, দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন।