বিক্রেতা নেই দুই কোম্পানির শেয়ারে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৩

 

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির শেয়ারে বিক্রেতা নেই। গতকাল বুধবার লেনদেন শুরুর কিছু সময় পর কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতাশূন্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে, মঙ্গলবার ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর ছিল চার টাকা। গতকাল কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪ দশমিক ১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ দশমিক ৪০ টাকার। অর্থাত্, গতকাল কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৪০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। গত মঙ্গলবার বিআইএফসির শেয়ারদর ছিল ৫ দশমিক ২০ টাকা। গতকাল কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫ দশমিক ৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ দশমিক ৭০ টাকার। অর্থাত্, গতকাল কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৫০ টাকা বা ৯ দশমিক ৬১ শতাংশ বেড়েছে।