শিনজিয়াং থেকে তুলা ও টমেটোজাত পণ্য আমদানি করবে না যুক্তরাষ্ট্র

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৭

চীনের শিনজিয়াং প্রদেশ থেকে তুলা ও টেমেটোজাত পণ্য আমদানি নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, শিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের জোর করে শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়। এই প্রদেশে উইঘুর মুসলিমদের প্রচুর আটক কেন্দ্র আছে। মার্কিন আইন অনুসারে কোনো জিনিস জোর করে শ্রমের ভিত্তিতে তৈরি হয়েছে জানতে পারলে তা আটক করবে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বিভাগ (সিবিপি)। বার্তা সংস্থা রয়টার্সকে সিবিপি জানিয়েছে, চীনের তুলো ও টমেটো আপাতত তারা রিলিজ অর্ডার দেবে না। সংস্থার এক কর্তা ব্রেন্ডা স্মিথ জানিয়েছেন, আমাদের কাছে যুক্তিগ্রাহ্য প্রমাণ আছে, তবে তা নির্ণায়ক নয়। শিনজিয়াং থেকে আসা টমেটো, তুলো ও তুলোজাত জিনিসের ক্ষেত্রে জোর করে শ্রমের ঝুঁকি সবসময়ই থাকে। আমরা তদন্ত চালিয়ে যাব। -ডয়চেভেলে