বিশ্বে করোনায় মৃত্যু ৯ লাখ ছাড়ালো

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৯

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তে হয়ে মৃত্যুর সংখ্যা নয় লাখ ছাড়িয়েছে। এছাড়া পুরো বিশ্বে এ পর্যন্ত ২ কোটি ৭০ 
৭০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়, করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৯০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। 

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয় । ভাইরাসটি এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়েছে। 

ইত্তেফাক/এআর