তীব্র বেদনায় দৌড়াচ্ছে আমার
শাদা ঘোড়া, সাতভাইয়া পাড়া—
ছাড়িয়ে অর্জুনদি, জোড়াদীঘি...
পানামে বিস্তীর্ণ আকাশের নিচে—
একাকী দাঁড়িয়ে দেখেছো কখনো
চরাচর ভেঙে ছুটে চলা দুঃখ-ঢেউ!
চারপাশে এতো আয়োজন!
প্রাণের উচ্ছ্বাস, কী করে নাই হয়ে যাবে!
করোনায় আর কতোটা নেবে বলো!
ঘরবন্দি দিন শেষে আমরাও—
আবার নতুন—হাতে হাত, প্রাণে প্রাণ...
ঘুমিয়েছ নাবিলা? তাকাও, জেগে ওঠো!
