স্ট্র্যাটেজিক ফাইন্যান্সের নতুন এমডি ইরতেজা আহমেদ খান

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৭

ইরতেজা আহমেদ খান স্ট্র্যাটেজিকাল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ২০২০ সালের মার্চ মাসে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পেয়েছে। এটি বাংলাদেশ, কানাডা এবং যুক্তরাষ্ট্রের সনামধন্য প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। আগে তিনি মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি তার কর্মজীবন শুরু করেন ১৯৯৯ সালে ডেল্টা ব্র্যাক হাউজিংয়ে যোগদানের মাধ্যমে। —প্রেস বিজ্ঞপ্তি