ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৭টির বা ৩২ দশমিক ৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রগতি লাইফ ইনসিওরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, বুধবার প্রগতি লাইফ ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০২ দশমিক ৪০ টাকায়। আর গতকাল বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৯২ দশমিক ২০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১০ দশমিক ২০ টাকা কমেছে। এর মাধ্যমে প্রগতি লাইফ ইনসিওরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো—এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, প্রাইম ইনসিওরেন্স, ইউনাইটেড ইনসিওরেন্স, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল, রিপাবলিক ইনসিওরেন্স, এশিয়া ইনসিওরেন্স, প্যারামাউন্ট ইনসিওরেন্স, গ্লোবাল ইনসিওরেন্স এবং ড্যাফোডিল কম্পিউটার্স।
