সিংড়ায় গুরনই নদীর অববাহিকায় তেমুখ নওগাঁ এলাকার নাগর নদীর সংযোগস্থলে ১৯৯৬ সালে নির্মিত বাঁধটি অপসারণের দাবি জানিয়েছে সিংড়া পৌর এলাকা ও শেরকোল ইউনিয়নের মানুষ। বাঁধটি নির্মাণের ফলে একদিকে পানিশূন্য হয়ে পড়ে নুরপুর, বিজয়নগর ও কালিনগর এলাকা। অন্যদিকে আত্রাই নদীর পানি নেমে যেতে না পাড়ায় প্রতি বছর বন্যায় ফসলহানি এবং ঘরবাড়ি বিনষ্ট হচ্ছে। মত্স্য চাষি রুস্তম আলী জানান, প্রতি বছর বন্যায় শতাধিক পুকুর ভেসে যায়। শেরকোল ইউপি চেয়ারম্যান লুত্ফল হাবিব রুবেল জানান, বাঁধের কারণে অকাল বন্যায় ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে। তাছাড়া চলমান নদীতে বাঁধ দেওয়ায় নৌ চলাচল বন্ধ আছে।
