খাদ্য ও ভোগ্যপণ্য বিপণনে নানা কায়দায় প্রতারণা চলছেই। সরকারের সংশ্লিষ্ট সংস্থার কিছু উদ্যোগ থাকলেও তাতে প্রত্যাশিত ফল মিলছে না। সর্বশেষ গতকাল বৃহস্পতিবারও সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে প্রতারণার মাধ্যমে বাধ্যতামূলক খাদ্য ও কসমেটিকস বিক্রি করায় মিরপুরের নিউ শপ বিডি ডট কম এবং কনজ্যুমার সুপার শপের প্রতারণা ধরা পড়েছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় দেড় লাখ টাকা জরিমানা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিএসটিআইর গুণগত মান যাচাই ও মান চিহ্ন ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও তা ব্যবহার না করে ভোক্তার সঙ্গে প্রতারণার মাধ্যমে পণ্য বিক্রি করায় তাদের এ জরিমানা করা হয়। জরিমানা ছাড়াও প্রতিষ্ঠানগুলোর বেশকিছু পণ্য জব্দও করা হয়।
