জাতীয় সঞ্চয়পত্রের মেয়াদ শেষে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের সময়ে মুনাফা ও আসলকে একত্রে নতুন বিনিয়োগ হিসেবে ধরা হবে। তবে এই সময়ে মুনাফার ওপর কোনো কর কর্তন হবে না। পরবর্তী মেয়াদ শেষে গ্রাহকের অর্থ তুলে নেওয়ার সময়ে উেস কর কেটে নেওয়া হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর ব্যাংকগুলোকে নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক। গতকাল দেওয়া নির্দেশনায় উল্লেখ করা হয়, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৫২ডি অনুযায়ী জাতীয় সঞ্চয়পত্রের এর মুনাফা পরিশোধকালে উেস কর কর্তন করতে হয়। অর্থাত্ মুনাফা পরিশোধের তারিখে বিদ্যমান করহারে উেস কর কর্তন করতে হবে।
এনবিআর উল্লেখ করেছে, পরিশোধ বলতে ট্রান্সফার, ক্রেডিট, সমন্বয়, অথবা পরিশোধের আদেশ বা নির্দেশ বুঝাবে। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ২য় মেয়াদে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ফলে নিট মুনাফা ও আসল একত্রে মোট বিনিয়োগ হিসেবে গণ্য হবে।
এছাড়া মুনাফা পরিশোধের তারিখে পুঞ্জিভূত বিনিয়োগ (স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ফলে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ) ৫ লাখ টাকা অতিক্রম করলে উেস কর দিতে হবে। এটি ২০১৯ সালের ১ জুলাইয়ের পর থেকে যে কোনো সময়ে মুনাফা পরিশোধকালে উেস ১০ শতাংশ কেটে রাখতে হবে।
আবার পুঁঞ্জিভূত বিনিয়োগ ৫ লাখ টাকা অতিক্রম না করলে মুনাফা পরিশোধকালে উেস কর হবে ৫ শতাংশ। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে ২য় মেয়াদে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ক্ষেত্রে পুঞ্জিভূত বিনিয়োগের (স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ফলে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ) পরিমাণ ৫ লাখ টাকা অতিক্রম করলেই মুনাফা পরিশোধকালে উেস ১০ শতাংশ হবে।
