দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ওয়াকার আহম্মেদ নান্নুকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার মিরপুরে তার বোনের বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নান্নুর বড় ভাই ইফতেখার আহম্মেদ বাবু। নান্নু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রামের মৃত শাহাবুদ্দিন খানের ছেলে।
