ফরিদপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের সাবেক দুই প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী ও ডা. গণপতি বিশ্বাসকে দুর্নীতির দায়ে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে উপস্থাপিত এ সংক্রান্ত একটি প্রস্তাব রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়েছে। যার কারণে রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদনের মাধ্যমে উল্লিখিত দুই কর্মকর্তা চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত হয়েছেন। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ু
