ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৭

বালিয়াডাঙ্গী উপজেলার বেওরঝাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি জেলে শরিফুল ইসলাম নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল হক প্রধান। শরিফুলের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার চুড়ুইগেদি গ্রামে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে বেওরঝাড়ি বিওপির মেইন পিলার ৩৮০-৮ এর কাছে স্থানীয় চার/পাঁচ জন জেলে সীমান্তবর্তী নাগর নদীতে মাছ ধরছিল। এ সময় তারা ভারতের ৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করলে ভারতের ১৭১ বিএসএফের বড়বিল্লাহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে অন্যরা পালিয়ে আসলেও শরিফুল ইসলাম (৩০) নিহত হয়।