বাইডেনের প্রচারণা ফার্মে রুশ হ্যাকারদের ব্যর্থ হামলা!

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ০১:০১

যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের নির্বাচনি প্রচারণার সঙ্গে যুক্ত একটি ফার্মে সাইবার হামলা চালিয়েছিল রুশ হ্যাকাররা। ওয়াশিংটনভিত্তিক প্রচারণা কৌশল এবং যোগাযোগসংক্রান্ত ফার্ম এসকেডিনিকারব্রোকারের কর্মকর্তাদের টার্গেট করেছিল হ্যাকাররা। গত দুই মাস ধরে এই চেষ্টা চলে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, হ্যাকাররা ফার্মের নেটওয়ার্কে ঢুকতে ব্যর্থ হয়েছিল। তাই কোনো ধরনের তথ্য তারা চুরি করতে পারেনি। ফার্মটির পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য করা হয়নি। বাইডেনের মুখপাত্রও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। —রয়টার্স