পার্বতীপুরে গৃহবধূর হাতে গৃহবধূ খুন

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৯:৫১

পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের কুসুলপুর গ্রামে গৃহবধূর হাতে গৃহবধূ খুনের ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ দুই সন্তানের জননী নুরবানু (৩৬)। তিনি কুসুলপুর গ্রামের আবু তালেবের স্ত্রী। হত্যাকারী গৃহবধূ নুরবানুর প্রতিবেশী হান্নানের স্ত্রী সৈয়দা (৩৮)।

জানা যায়, আজ সকালে নুরবানুর সঙ্গে লাউ গাছ নিয়ে বিবাদ লাগে সৈয়দার। দুজনের বিবাদ রুপ নেয় মারপিটের। এক পর্যায়ে নুরবানু গুরুত্বর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে পার্বতীপুর হলদীবাড়ী সরকারী হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেল ৪টার সময় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান নুরবানু। এ ঘটনায় জড়িত হান্নানের স্ত্রী সৈয়দাকে পুলিশ আটক করেছে।

আরও পড়ুনঃ জবি ছাত্রলীগের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জোবায়ের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু