ফেনীতে প্রায় ২৭ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২০:১৮

ফেনীর মহিপালে ২৭ হাজার ১৫০ পিস ইয়াবা সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ অভিযান দুইটি পরিচালনা করে।

র‌্যাবের কমান্ডিং অফিসার সাফায়েত জামিল ফাহিম জানান, 'গোপন তথ্যের ভিতিত্তে র‌্যাব- ৭ এর টহল দল ফেনীর মহিপালে পৃথক দুইটি অভিযানে একটি কাভার্ড ভ্যান ও একটি পিকআপে তল্লাশি চালিয়ে যথাক্রমে ১৯ হাজার এবং ৮ হাজার ১৫০ পিস ইয়াবা সহ মোট ৪ মাদক ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করে'।

আরও পড়ুনঃ সাভারে বিরল প্রজাতির লক্ষীপেঁচা উদ্ধার 

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রায়হান উদ্দিন (২২), মোঃ রুবেল হোসেন (১৯), মোঃ হাসান (২৬) এবং মোঃ রাসেল (২২)। আটককৃত গাড়ী দুইটি র‌্যাব- ৭ ক্যাম্পে নিয়ে যায় বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

ইত্তেফাক/জেডএইচডি