দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তীতে জাপানের অর্থনীতি প্রায় ২৮ শতাংশ সংকুচিত হয়েছিল। আর এবার নভেল করোনা ভাইরাসের প্রকোপের ধাক্কায় বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটিতে জিডিপি কমেছে ২৭ দশমিক ৮ শতাংশ। এটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তথ্য। তাছাড়া এখনই অর্থনীতি ঘুরে দাঁড়াবে এমন কোনো পূর্বাভাসও নেই। কারণ আগামী পরিস্থিতি না বুঝে কেউ মূলধনি ব্যয় বাড়াতে চাইছে না। এদিকে সম্প্রসারণমূলক মুদ্রানীতির পরও তার প্রভাব পড়ছে না বিনিয়োগ বৃদ্ধিতে। —নাঈমা সুলতানা
